বাগডোগরার অদূরে শিবমন্দির মাগুরমারি ব্রিজের নিচে আবর্জনার স্তুপ থেকে এক সদ্যজাত শিশু কন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় ছড়িয়েছে!
জানা গেছে, এদিন সকালে আবর্জনার স্তুপে প্লাস্টিক কুড়তে আসে এক মহিলা! সেই সময় বৃষ্টি হচ্ছিল ঝমঝমে! ব্রিজের নিচে আচমাকাই চোখ যায় ওই সদ্যজাত শিশুর দিকে! এরপর খবর চাউর হতেই ভীড় জমে এলাকায়!
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশকে । ঘটনাস্থল থেকে বেশ কিছু সূত্র পেয়েছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
তবে কে বা কারা ওই সদ্যজাত শিশু কন্যাকে ফেলে গিয়েছে তার তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ।
