খড়িবাড়ি : হাট ব্যবসায়ীর টোটো চুরি করে চম্পট দিয়েছিল চোরের দল ! তদন্তে নেমে চুরির টোটো সহ ২ চোরকে গ্রেফতার করলো খড়িবাড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত সোমবার খড়িবাড়ির বাজারে কমিউনিটি হলের ধারে টোটো রেখছিল হাট ব্যবসায়ী নৃপেন প্রামাণিক । পরবর্তীতে দোকান বন্ধ করে টোটো নিতে গেলে ঘটনাস্থলে টোটোটি ছিলনা।
আশপাশের এলাকায় খুঁজে না পেয়ে সেই রাতেই খড়িবাড়ি থানায় টোটো চুরির অভিযোগ করে ব্যবসায়ী নৃপেন প্রামাণিক।
অভিযোগে পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। গতকাল নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া টোটো। গ্রেফতার করা হয় ২ চোরকে।
ধৃতরা হল মিঠুন সিংহ , খড়িবাড়ির বাঘাজোতর বাসিন্দা এবং চিত্র সিংহ দুধগেটের বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
ধৃতদের রীমান্ডে নিয়ে আরো কারা জড়িত তার তদন্ত শুরু করবে পুলিশ। অন্যদিকে, টোটো ফিরে পেয়ে খড়িবাড়ি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী নৃপেন প্রামাণিক।
