গত ১৭ অক্টোবর এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করে খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক। জানা গিয়েছে নেপালের ভদ্রপুরে গা ঢাকা দেওয়ার পর নেপাল থেকে বিহার যাওয়ার পথেই ডাঙ্গুজোতে গ্রেফতার। এর আগেই গত মঙ্গলবার অভিযুক্তের সহযোগী নকশালবাড়ি বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর নবজীৎ গুহ নিয়োগীকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ।
অভিযুক্ত পার্থ সাহার মুচলেকা অনুযায়ী ৪৫০টি জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি করত করত এবং প্রত্যেক সার্টিফিকেট বাবদ ১০ হাজার টাকা নেওয়ার স্বীকারোক্তি করে অভিযুক্ত। এবার পার্থকে রিমান্ডে নিয়ে চলবে জিজ্ঞাসাবাদ। এই কান্ডে কি শুধু পার্থ ও নবজীৎ না আরো বড় মাথা? তদন্তে পুলিশ।
