ফাঁসিদেওয়ার মৌলানীর আমবাড়ি হাট এলাকায় স্পেশাল নাকা তল্লাশিতে আগ্নেয়াস্ত্র হাতবদল রুখল এসএসবি ৪১ ব্যাটেলিয়ান।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুর থেকে ফাঁসিদেওয়ায় এই পিস্তল ও এক রাউন্ড কার্তুজ হাতবদলের ছক ছিল ধৃতের। ধৃত রাজাবুল মহম্মদ ইসলামপুরের রামগঞ্জের বাসিন্দা।
পরে ধৃতকে ফাঁসিদেওয়া থানায় তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এর আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল ধৃত বলে জানা গিয়েছে।
ফাঁসিদেওয়া,
এসএসবি ৪১ ব্যাটেলিয়ান,
দেশি পিস্তল,
আগ্নেয়াস্ত্র হাতবদল,
নাকা তল্লাশি,
উত্তর দিনাজপুর,
রাজাবুল মহম্মদ,
অপরাধ চক্র,
শিলিগুড়ি মহকুমা আদালত,
#ফাঁসিদেওয়া #এসএসবি #অস্ত্রপাচার #উত্তরদিনাজপুর #শিলিগুড়ি #CrimeNews #BreakingNewsBangla
