এদিন গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা- শিলিগুড়ি ২ নম্বর এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের ওপর একটি নেপাল নম্বর যুক্ত চার চাক্কার গাড়ি আটক করে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা।
গাড়ির ভিতরে থাকা ২ ব্যক্তিরা কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি হাতির দাঁত। যা ৩৫ সেন্টিমিটার লম্বা এবং ওজন ১কেজি ১০৫ গ্ৰাম ।
হাতির দাঁত পাচারের অভিযোগে অভিযুক্ত ২ জনকে আটক করে ঘোষপুকুর রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
অপরদিকে উওরবঙ্গের শিলিগুড়ি চিকেন নেক দিয়ে বন্যপ্রাণীর দেহাংশ সহ নানান ধরণের আন্তর্জাতিক পাচার চক্র চলছে ।
আজ বন্যপ্রাণীর দেহাংশ পাচারের খবর পেয়ে ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জারের নেতৃত্বে একটি দল গঠন করে অভিযান চালিয়ে এই পাচারের চক্রের ২ জন অভিযুক্তকে গ্ৰেফতার করা হয়েছে
এবং তাদের হেফাজতে থেকে হাতির দাঁত পাওয়া গিয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে জানান ADFO রাহুল দেব মুখার্জি।
হাতির দাঁত পাচার,
বন দপ্তরের অভিযান,
ঘোষপুকুর রেঞ্জ,
কার্শিয়াং ডিভিশন,
Siliguri News,
শিলিগুড়ি চিকেন নেক,
এশিয়ান হাইওয়ে,
বন্যপ্রাণী পাচার,
নেপাল-ভারত সীমান্ত,
Elephant Ivory Smuggling,
Wildlife Crime,
#হাতিরদাঁত #বন্যপ্রাণীপাচার #ForestDepartment
#ঘোষপুকুররেঞ্জ #কার্শিয়াংডিভিশন
#SiliguriNews #ChickenNeck #AsianHighway
#WildlifeCrime #IvorySmuggling
#SaveWildlife #StopPoaching #NorthBengal
