উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ফিতে কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে তাঁরা কর্মসূচির সূচনা করেন।
এই কর্মসূচির আওতায় সুসজ্জিত টোটো আগামী ৩০ দিন ধরে খড়িবাড়ি ব্লকের বিভিন্ন গ্রাম ও পাড়ায় ঘুরে আধুনিক অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজ সাথী-সহ রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সাফল্য মানুষের কাছে তুলে ধরবে।সভাধিপতি অরুণ ঘোষ বলেন,
“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৫ বছরে বাংলায় যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তা আরও স্পষ্টভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা ও সরকারের কাজ সম্পর্কে সচেতন হন,
সেই লক্ষ্যেই এই টোটো প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, কর্মদক্ষ কেশরী মোহন সিংহ-সহ একাধিক জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বরা।
উন্নয়নের পাঁচালী,
রাজ্য সরকারের উন্নয়ন,
মমতা বন্দ্যোপাধ্যায়,
খড়িবাড়ি ব্লক,
শিলিগুড়ি মহকুমা পরিষদ,
অরুণ ঘোষ,
রোমা রেশমি এক্কা,
লক্ষ্মীর ভাণ্ডার,
স্বাস্থ্যসাথী,
কন্যাশ্রী,
সবুজ সাথী,
টোটো প্রচার,
জনমুখী প্রকল্প,
গ্রামীণ উন্নয়ন,
পশ্চিমবঙ্গ সরকার,
Roj Khabar Duniya,
RKD Siliguri,
#উন্নয়নেরপাঁচালী #বাংলারউন্নয়ন #MamataBanerjee #WestBengalDevelopment #LaxmiBhandar #SwasthyaSathi #Kanyashree #SabujSathi #GovernmentSchemes #GrassrootDevelopment #Kharibari #Siliguri #15YearsOfDevelopment #RojKhabarDuniya #RKDSiliguri
