নকশালবাড়ির হাতিঘিসার ২৫/৬২ সেবদুল্লা জোত প্রাথমিক বিদ্যালয়ের সাপ্লিমেন্টারি লিস্টে বাদ ৬৬! ৯৬৬ ভোটারের মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম সম্পূর্ণ ভোটার তালিকায় ৪০জন ভোটারদের নাম বাদ ও ১১১জনের নাম বিচারাধীন অবস্থায় থাকে।
এই অবস্থায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতেই ফের বাদ পড়ল আরো ৬৬জন ভোটারদের নাম! তবে এখন পর্যন্ত ১১জন ভোটারদের নাম বিচারাধীন অবস্থায় রয়েছেন। নতুন করে ৬৬ নাম যাওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসরফ আনসারির নাম।
আসরফের অভিযোগ, সংখ্যালঘু ও ২ আদিবাসী ভোটারদের নাম বাদ দিয়েছে। নির্বাচন কমিশন বিজেপিকে সুযোগ করে দিতে এই কাজ করছে। সংবিধানের ওপর আমাদের আস্থা রয়েছে। আমাদের সুবিচার হোক এই দাবি করেন তিনি।
২০০২ সালে আমার বাবার নাম ছিল। ১৯৫১ সালে দাদু ভোট দিয়েছে এবং আমার সমস্ত নথিপত্র রয়েছে। একই অভিযোগ অন্য বাদ পড়া ভোটারদের! গোটা ঘটনায় এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাদ পড়া ভোটাররা।
