Breaking News

Breaking News
Loading...

 

এশিয়ান হাইওয়েতে কমিশনের নাকা চেকিং, পিকআপ ভ্যানে লুকানো ৩৯ কাটুন মদ উদ্ধার।

নকশালবাড়ি : পিকআপ ভ্যানের ডালায় গোপন চেম্বারে মদ পাচারের চেষ্টা ! নির্বাচন কমিশনের নাকা চেকিং এ উদ্ধার বিপুল পরিমাণে বিলাতি মদের কাটুন ! নকশালবাড়ির রথখোলা মোড়ে এশিয়ান হাইওয়তে নির্বাচন কমিশনের স্ট্যাটিক সার্ভিলেন্স টিমের তৎপরতায় বিহার পাচারের আগে উদ্ধার ৩৯ কাটুন মদ । 

জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ শিলিগুড়ি দিক থেকে বিহারের উদ্দেশ্য যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি। নকশালবাড়ি রথখোলায় নির্বাচন কমিশনের নাকা চেকিং আটক করা হয় ।খালি পিকআপ ভ্যান ডালায় সবুজ রঙের ত্রিপাল দেখে সন্দেহ হয় ।এরপর তল্লাশি চালালে ডালায় থাকা একটি চেম্বারে ভেতর থেকে উদ্ধার হয় ৩৯ বোতল বিলাতি মদের কাটুন।

পরে উদ্ধার মদের গাড়ি সহ চালককে নকশালবাড়ি থানার পুলিশ হাতে তুলে দেয় কমিশনের আধিকারিকরা ।মদ পাচারের অভিযোগে পিকআপ ভ্যান চালককে গ্ৰেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ।ধৃতের নাম সৌম বাগচি ,সে শিলিগুড়ির সূর্যসেন কলোনির বাসিন্দা।ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা নিয়ে হবে। অপরদিকে,মদের পিকআপ ভ্যানটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Post a Comment

Roj Khabar Duniya is the country of most trusted Media House in Siliguri. Which brings to you every news related to regional, national and international 24 hours a day. So Subscribe on YouTube. Roj Khabar Duniya. and Follow on Facebook. Roj Khabar Duniya. Providing Indian News, World News, Breaking News, Festival News, Hindi News, Tech News, Education News, Travel News, Bangla News, Local News Video and Articles.

Previous Post Next Post