সেই ফোন পেয়েই অভিযান চালিয়ে নকশালবাড়ি বেঙ্গাইজোতে এশিয়ান হাইওয়েতে ওই ২ যুবককে আটক করে পুলিশ।পরে গ্যাজেটেট অফিসারের উপস্থিততে তল্লাশি চালিয়ে ২৬ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয় । কাফ সিরাপের বোতল উদ্ধার হতেই মাদক কারবারের অভিযোগে এনডিপিএস ধারায় মামলা রুজু করে গ্ৰেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ।
ধৃতরা হল সুরজ শর্মা ও সুজয় পাল , দুজনেই নকশালবাড়ির স্টেশন পাড়ার বাসিন্দা। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। অপরদিকে, এই ঘটনায় আরো কারা জড়িত তার তদন্ত শুরু করার পাশাপাশি নকশালবাড়িকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন নকশালবাড়ি থানার পুলিশ আধিকারিকরা।
