খড়িবাড়ি থানায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, ৫০ জনের স্বাস্থ্য পরীক্ষা; এবার থেকে প্রতি মাসেই হবে এই উদ্যোগ
খড়িবাড়ি, ২৯ জুলাই: সাধারণ মানুষের চোখের স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলতে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল, লায়ন্স ক্লাব অব নকশালবাড়ি এবং দার্জিলিং জেলা পুলিশ-এর যৌথ উদ্যোগে খড়িবাড়ি থানায় একটি বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বুধবার খড়িবাড়ি থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন মোট ৫০ জন মানুষের চোখের পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী অংশগ্রহণকারীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শও দেওয়া হয়।
শিবিরে উপস্থিত ছিলেন নকশালবাড়ির এসডিপিও, লায়ন্স ক্লাবের সদস্য নরেন্দ্র প্রসাদ, প্রহ্লাদ কুমার বিশ্বাস, স্থানীয় শিক্ষক-শিক্ষিকা ও সমাজসেবীরা। পরে অনুষ্ঠানে যোগ দেন ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু।
এদিন এসডিপিও জানান, দার্জিলিং জেলা পুলিশ সুপারের নির্দেশে খড়িবাড়ি থানায় এই স্বাস্থ্য শিবিরের সূচনা করা হয়েছে। আগামী দিনে প্রতি মাসে একবার এই ধরনের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক এলাকার বাসিন্দারা সহজেই চোখের স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে নকশালবাড়ি থানায় প্রতি মাসের শেষ বৃহস্পতিবার নিয়মিতভাবে এই ধরনের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে আসছে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবার খড়িবাড়িতেও এই পরিষেবা চালু করা হলো।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, গ্রামীণ ও প্রান্তিক এলাকায় এ ধরনের স্বাস্থ্য শিবির সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া উচিত।
Kharibari Eye Checkup Camp,
Darjeeling Police Health Camp,
Free Eye Checkup Camp Kharibari,
Lions Club Naxalbari,
খরিবাড়িতে DYFI-SFI-এর পতাকা পোড়ানোর অভিযোগ! থানায় লিখিত অভিযোগ, গ্রেপ্তারের দাবি
খড়িবাড়িতে ভূমি দপ্তরের অভিযান, ₹১.৮০ লক্ষ জরিমানা আদায়
