কাজের প্রলোভনে নাবালিকাকে নেপালে পাচারের চেষ্টা, গ্রেফতার আরও এক অভিযুক্ত

 

কাজের প্রলোভনে নাবালিকাকে নেপালে পাচারের চেষ্টা, গ্রেফতার আরও এক অভিযুক্ত

কাজের প্রলোভনে নাবালিকাকে নেপালে পাচারের চেষ্টা, গ্রেফতার আরও এক অভিযুক্ত

খড়িবাড়ি : কাজের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নেপালে পাচারের চেষ্টার অভিযোগে তদন্তে বড় সাফল্য পেল খড়িবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতারের পর এবার শিলিগুড়ি থেকে মহম্মদ মইউদ্দিন নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে এই ব্যক্তির নাম উঠে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে এক নাবালিকাকে উদ্ধার করা হয়। ঘটনায় এনজেপি শান্তিপাড়ার বাসিন্দা রবিউল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

রবিউলকে দুই দফায় মোট আট দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত চলাকালীন পাচার চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিষয়ে তথ্য পায় পুলিশ। সেই সূত্র ধরেই শিলিগুড়ি থেকে করণ নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

করণকেও পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের পরবর্তী পর্যায়ে মহম্মদ মইউদ্দিনের নাম সামনে আসে বলে পুলিশ সূত্রে দাবি।

এরপর খড়িবাড়ি জোনের ইন্সপেক্টর নূর আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল শিলিগুড়িতে অভিযান চালিয়ে মহম্মদ মইউদ্দিনকে গ্রেফতার করে।

অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। আদালত তাকে ছয় দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। গোটা ঘটনার তদন্তের স্বার্থে ধৃতকে খড়িবাড়ি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাবালিকাকে কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, এই ঘটনায় আরও কারা জড়িত এবং সীমান্তের ওপারে কোনও যোগসূত্র রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।

Disclaimer: ঘটনাটি পুলিশের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে প্রকাশিত। আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে আইনত নির্দোষ হিসেবে গণ্য করা হবে।

পিক‌আপে গাঁজা পাচার করতে গিয়ে ফাঁসিদেওয়ার বিধাননগরে গাঁজা সহ গ্রেফতার তিন!

খড়িবাড়িতে সরকারি জমি দখল ও বিক্রির অভিযোগ, গ্রেফতার আরও ২

খড়িবাড়ি নাবালিকা উদ্ধার, নেপাল পাচারের চেষ্টা, খড়িবাড়ি থানার পুলিশ, শিলিগুড়ি গ্রেফতার, ভারত নেপাল সীমান্ত, নাবালিকা পাচার, পাচার চক্র, উত্তরবঙ্গের খবর

Roj Khabar Duniya is the country of most trusted Media House in Siliguri. Which brings to you every news related to regional, national and international 24 hours a day. So Subscribe on YouTube. Roj Khabar Duniya. and Follow on Facebook. Roj Khabar Duniya. Providing Indian News, World News, Breaking News, Festival News, Hindi News, Tech News, Education News, Travel News, Bangla News, Local News Video and Articles.

Post a Comment (0)
Previous Post Next Post