ত্রিকোণ প্রেমের জেরে ব্লেড হামলার অভিযোগ, পুলিশের হাতে আটক স্ত্রী

 

ত্রিকোণ প্রেমের জেরে ব্লেড হামলার অভিযোগ, পুলিশের হাতে আটক স্ত্রী

ত্রিকোণ প্রেমের জেরে ব্লেড হামলার অভিযোগ, পুলিশের হাতে আটক স্ত্রী

খড়িবাড়ি: স্বামীর সঙ্গে অন্য এক মহিলার মোবাইলে কথাবার্তা ও চ্যাটিংকে কেন্দ্র করে উত্তেজনা। আর সেই ঘটনাকে ঘিরেই এক মহিলাকে ব্লেড দিয়ে গলায় আঘাত করে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির গোন্ডোগোল জোত এলাকায়। ঘটনার পর অভিযুক্ত গৃহবধূকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে স্বামীর সঙ্গে এক মহিলার মোবাইলে কথাবার্তা ও চ্যাটিং নিয়ে ক্ষোভ ছিল অভিযুক্ত স্ত্রীর। সেই বিষয়কে কেন্দ্র করেই বুধবার দুপুরে গোন্ডোগোল জোতে ওই মহিলার দোকানে পৌঁছন তিনি।

অভিযোগ, দোকানে পৌঁছে প্রথমে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আচমকাই ব্লেড দিয়ে ওই মহিলার গলায় আঘাত করা হয়। হামলায় গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি।

ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত মহিলার নাম ভিমা বর্মন। তিনি গোন্ডোগোল জোত এলাকার বাসিন্দা। বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত অঞ্জলী বর্মনকে আটক করে পুলিশ। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশের প্রাথমিক অনুমান, স্বামীকে কেন্দ্র করে দুই মহিলার মধ্যে সম্পর্কজনিত বিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ কী এবং ঘটনার পিছনে অন্য কোনও বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আটক মহিলাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সম্পূর্ণ রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

রাখির রাতে ডাকাতির ছক! নকশালবাড়িতে আরও ২ গ্রেফতার, ধৃত বেড়ে ৫

খড়িবাড়ি খবর, গোন্ডোগোল জোত, ব্লেড হামলা, ত্রিকোণ প্রেম, খড়িবাড়ি নিউজ, শিলিগুড়ি খবর, নকশালবাড়ি খবর, ব্লেড দিয়ে আঘাত, স্ত্রী আটক, মহিলা আক্রান্ত

#খড়িবাড়ি #গোন্ডোগোলজোত #ব্লেডহামলা #ত্রিকোণপ্রেম #শিলিগুড়িখবর #উত্তরবঙ্গ #BreakingNews #KharibariNews

Roj Khabar Duniya is the country of most trusted Media House in Siliguri. Which brings to you every news related to regional, national and international 24 hours a day. So Subscribe on YouTube. Roj Khabar Duniya. and Follow on Facebook. Roj Khabar Duniya. Providing Indian News, World News, Breaking News, Festival News, Hindi News, Tech News, Education News, Travel News, Bangla News, Local News Video and Articles.

Post a Comment (0)
Previous Post Next Post