অতিরিক্ত কাজের চাপের অভিযোগ, খড়িবাড়িতে স্মারকলিপি আশা কর্মীদের
খড়িবাড়ি: অতিরিক্ত কাজের চাপ এবং একাধিক স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচির দায়িত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে খড়িবাড়িতে স্মারকলিপি প্রদান করলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। শুক্রবার খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য দফতরে গিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন আশা কর্মীরা।
আশা কর্মীদের অভিযোগ, স্বাস্থ্য পরিষেবার মূল দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের উপর আয়ুষ্মান ভারত সংক্রান্ত ফর্ম ফিলআপ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ-সহ একাধিক অতিরিক্ত কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে। পর্যাপ্ত সময় ও প্রয়োজনীয় সহযোগিতা ছাড়াই একাধিক কাজের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। এর ফলে আশা কর্মীদের উপর মানসিক ও শারীরিক চাপ তৈরি হচ্ছে বলে দাবি করেন সংগঠনের সদস্যরা।
খড়িবাড়ি ব্লক আশা কর্মী ইউনিয়নের সভাপতি নমিতা সূত্রধর বলেন, “কাজ করতে আমাদের আপত্তি নেই। তবে প্রতিটি কাজের জন্য পর্যাপ্ত সময় এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।” পাশাপাশি, পূর্বের আবাস যোজনার কাজের পারিশ্রমিক এখনও অনেক আশা কর্মীর বকেয়া রয়েছে বলেও তিনি দাবি করেন।
আশা কর্মীদের পক্ষ থেকে তাঁদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে। তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
স্মারকলিপি প্রদানের মাধ্যমে অতিরিক্ত কাজের চাপ, পর্যাপ্ত সময় ও সহযোগিতার অভাব এবং বকেয়া পারিশ্রমিকের মতো বিষয়গুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
খড়িবাড়িতে ৫২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার যুবক | Khoribari News
খড়িবাড়ি আশা কর্মী
আশা কর্মীদের স্মারকলিপি
ASHA workers Kharibari
খড়িবাড়ি খবর
অতিরিক্ত কাজের চাপ
আয়ুষ্মান ভারত
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন
