খড়িবাড়ি : আগামী ২০ সেপ্টেম্বর দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ঐতিহাসিক শহীদ দিবস উপলক্ষে রবিবার খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে বংশীবদন বর্মনের নেতৃত্বে সাধারণ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এদিন গৌরসিং জোতে অনুষ্ঠিত এই কর্মীসভায় ৩০০ থেকে ৩৫০ জন এই কর্মী উপস্থিত ছিলেন। ঐতিহাসিক শহীদ দিবস উপলক্ষে দলে দলে যোগ দেওয়ার জন্য কুচবিহার চলো কর্মসূচি পালন করার জন্য আজকের এই সভা জানান
দি গ্রেটার কুচবিহার পিপলস এসোসিয়েশন সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন।সভায় উপস্থিত ছিলেন কনভেনর গিরিজা শঙ্কর রায়, দার্জিলিং জেলার সম্পাদক মৃত্যুঞ্জয় রায় সহ অন্যান্য সদস্যরা।
