সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ বিধাননগরে মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে একটি পিকআপ ভ্যানকে আটক করে তল্লাশি করতেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় চার প্যাকেট গাঁজা।
জানা গিয়েছে কোচবিহার জেলার নিশিগঞ্জ থেকে ফারাক্কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই গাঁজা। চারটি প্যাকেটে মোট ৪১ কিলো গাঁজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য ৫ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার দিলীপ বিশ্বাস মাথাভাঙ্গার বাসিন্দা,
রতন বর্মন কোচবিহারের ও বিশ্বরূপ সরকার ফাঁসিদেওয়ার বাসিন্দা। ধৃত তিনজনকেই আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। তবে এই গাঁজা পাচারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
