শিলিগুড়ি : স্কুল পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা ! শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী মহম্মদ আব্বাসের ফাঁসির সাজার নির্দেশ দিল আদালত।
প্রসঙ্গত,২০২৩ সালের ২১ আগস্ট মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীকে পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ এবং বাঁধা দিলে তাঁকে পাথর দিয়ে থেতলে খুন করা হয়।ঘটনার তদন্তে নেমে ৪ ঘন্টার মধ্যে মহম্মদ আব্বাসকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে মামলার শুনানি শুরু হয়।এই মামলায় ২২ জন সাক্ষী দেন।গত বুধবার মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে বিচারক।এরপর শুক্রবার তাঁর ফাঁসির সাজা ঘোষণার দিন ঠিক হয়।
তবে গতকাল শুনানি হলেও সাজা ঘোষণা করেননি বিচারক। এরপর সাজা ঘোষণার জন্য শনিবার অর্থাৎ আজকের দিন ধার্য করা হয়।সেইমত আজ দোষী মহম্মদ আব্বাসের ফাঁসির সাজা ঘোষণা করলেন বিচারক অনিতা মেহতরা মাথুর।
