খড়িবাড়ি : নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই লরি ! খড়িবাড়ির পানিট্যাংকি সংলগ্ন ধাকরু মোড়ে ৩২৭ নং জাতীয় সড়কের ঘটনায় শোরগোল।
জানা গিয়েছে ,বুধবার সকালে শিলিগুড়ি থেকে বিহারের দিকে যাচ্ছিল মাল বোঝাই লরিটি।
ধাকরু মোড়ে অন্য একটি লরিকে ওভারটেক করতে গিয়ে রাস্তার ধারে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় লরিটি।
পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ ও খড়িবাড়ি ট্রাফিক পুলিশ ।
ক্রেনের সাহায্য লরিটিকে উদ্ধার করা হয় । যদিও ঘটনায় হতাহতের খবর কোনো নেই। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
