খড়িবাড়ি : পানিট্যাংকি বাজারে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের উদ্যোগ। ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকি বাজার এলাকায় নিত্য যানজট নিরসনে সক্রিয় হলো খড়িবাড়ি ট্রাফিক পুলিশ ও পানিট্যাংকি ফাঁড়ি।
শনিবার পানিট্যাংকি ফাঁড়িতে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়, যেখানে বাসচালক ও টোটো চালকদের যানজট সমস্যা সমাধানের উপায় এবং ট্রাফিক নিয়মাবলী সম্পর্কে বিশদভাবে জানানো হয়।
এই শিবিরে প্রায় ৫০ জন চালক উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে কীভাবে চালকদের সচেতনতা এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে পানিট্যাংকি বাজারের যানজট কমানো যেতে পারে।
ট্রাফিক পুলিশ আধিকারিকরা চালকদের ট্রাফিক নিয়মাবলী মেনে চলতে এবং নির্দিষ্ট স্থানে পার্কিং করতে উৎসাহিত করেন। এই উদ্যোগের ফলে পানিট্যাংকি বাজার এলাকার যানজট সমস্যা অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।
