ধৃতের নাম পলাশ চন্দ্র রায়, সে বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা! এসএসবি সূত্রে জানা গিয়েছে, গত বছরের অক্টোবর মাসে ভারত বাংলাদেশের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে এদেশে প্রবেশ করে সে। এরপর থেকেই খড়িবাড়ির নেপাল সীমান্ত ঘেঁষা ছোটো বদরা জোতে কাকার বাড়িতে আশ্রয় নেয় সে।
ধৃতের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এদিন আটক করে তল্লাশি চালাতে ধৃতের হেফাজত থেকে বাংলাদেশি পরিচয় পত্র ও আধার কার্ড উদ্ধার হয় । পরবর্তীতে ভারত অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক করে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ।
অভিযোগের ভিত্তিতে আটক যুবকে গ্ৰেফতার করেছে খড়িবাড়ি থানার পুলিশ । মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করবে পুলিশ।
