নিজস্ব সংগঠন ‘দার্জিলিং জিল্লা চিয়াকামান মজদুর ইউনিয়ন’-এর নেতৃত্বে শুরু হয়েছে ধারাবাহিক গেট মিটিং। চা শ্রমিকদের বোনাসে কাটছাঁট নয়, বরং সর্বোচ্চ ২০ শতাংশ বোনাস এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে জোরালো আন্দোলনে নেমেছেন তাঁরা।
প্রতিটি চা বাগানের গেটে গেটে জড়ো হচ্ছেন শ্রমিকরা। শ্রমকোর্ডের বিরুদ্ধে এবং পুরনো শ্রম আইন পুনর্বহালের দাবিতে একত্রিত হচ্ছেন তাঁরা। শ্রমিকদের বক্তব্য, “শ্রমকোর্ড মানি না, মানব না। এই আইন শ্রমিকবিরোধী, কর্পোরেটপন্থী।
ইতিমধ্যেই এই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা তরাই অঞ্চলে। দাবি মানা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ইউনিয়ন নেতারা। শ্রমিকরা জানাচ্ছেন স্পষ্ট বার্তা আমাদের ঘামেই চা-র সুবাস, অধিকার ছিনিয়ে নেবো রক্ত আর আওয়াজ!
