গতকাল সীমান্ত দিয়ে নেপালে ঢোকার আগে ভারতীয় আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারাপার করতে চান রাতুল খান নামক এক যুবক। আধার কার্ড দেখিয়ে পরিচয় দিলে এতেই সন্দেহ পায় এসএসবির জওয়ানরা।
যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বাংলাদেশের পরিচয়পত্র। এতেই হতবাক এসএসবি। ষ বাংলাদেশের পরিচয়পত্রে নাম হয় মহম্মদ মানিক, অন্যদিকে আধারে রয়েছে রাতুল খান। এক ব্যক্তির দুইনাম!
পরে বাংলাদেশের নাগরিক বলে জেরায় স্বীকার করে ধৃত। ধৃত বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা। ধৃতের হেফাজত থেকে বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
ধৃতকে পরে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। গত শুক্রবার অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দালালরা ধৃতকে জাল আধার কার্ড সরবরাহ করে বলে সূত্রে জানা গিয়েছে।
