এসএসবি সূত্রে খবর, চোপড়া থেকে ২ মাদক কারবারী এলাকায় এসে মাদক হাতবদল করার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও ক্রেতাকে গ্রেফতার করা হয়। ধৃতদের হেফাজত থেকে ৬৫ গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে।
ঘটনায় গ্রেফতার চোপড়ার শাহিদ আলম ও মুক্তার আলম, অন্যদিকে শিলিগুড়ির সাজ্জাদ হোসেনকেও গ্রেফতার করেছে এসএসবি। ধৃতদের আজ খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। উদ্ধার মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।
