ডুমুরিয়া এলাকার এসার পেট্রল পাম্পের কাছে সামনের লরিটি হঠাৎ ব্রেক কষলে, মাঝখানে থাকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে তার পেছনে ধাক্কা মারে। ঠিক সেই সময়েই পেছনের লরিটি এসে বাইকটিকে পিষে দিয়ে সজোরে ধাক্কা মারে।
উভয় দিক থেকে লরির ধাক্কায় বাইক আরোহী এবং চালক ছিটকে পড়েন। ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে রাতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে (NBMCH) স্থানান্তরিত করা হয়েছে।
মৃত এবং আহত—দু'জনেরই বাড়ি বিহারে। খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট মুক্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে।
