2026 Election ঘিরে পুলিশের মন্তব্যে নতুন বিতর্ক, নিরপেক্ষতা প্রসঙ্গে রাজ্য রাজনীতিতে !
পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিলেন পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার ভি.জি. তাস্য রাউত। দীঘায় অনুষ্ঠিত মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি বলেন, “২০২৬ সালের মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুনরায় মুখ্যমন্ত্রী হলে আমাদের লড়াই থামবে।”এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে পুলিশের নিরপেক্ষতা নিয়ে—বিশেষত নির্বাচনের আগে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, পুলিশ পদাধিকারী ও প্রশাসনিক প্রতিনিধি। রাউত জানান, মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছেন, এবং সেই আস্থার জায়গা থেকেই তাঁর বক্তব্য।
বিরোধী দল বিজেপি অভিযোগ তুলেছে যে রাজ্যের পুলিশ প্রশাসন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “এই মন্তব্য স্পষ্ট করে দিল পুলিশ শীর্ষস্তর কিভাবে শাসক দলের স্বার্থে কাজ করছে।”
অন্যদিকে উপস্থিত তৃণমূল বিধায়ক অখিল গিরি জানান, পুলিশ কর্মীরা মুখ্যমন্ত্রীকে ভালোবেসেই সমর্থন জানাচ্ছেন। ভোটের আগে এই বিতর্ক রাজনীতির ময়দানে নতুন সমীকরণ তৈরি করেছে।
পশ্চিমবঙ্গ পুলিশ,
মমতা বন্দ্যোপাধ্যায়,
২০২৬ নির্বাচন,
নিরপেক্ষতা বিতর্ক,
BJP vs TMC,
পুলিশ ওয়েলফেয়ার কমিটি,
পশ্চিমবঙ্গ রাজনীতি,
দীঘা সম্মেলন,
#WestBengalPolitics #MamataBanerjee #BengalElections2026 #PoliceNeutrality #PoliticalDebate #TMC #BJP #WBPolice #DighaConference
News Sources :- https://dhunt.in/12A2j9