সেই সময় জোগমুনি - শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ধাক্কায় বেঙ্গাইজোতে এলাকায় ট্রেন ধাক্কায় মৃত্যু হয় তার। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নক্সালবাড়ি থানার পুলিশ ও রেল পুলিশ ।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃত যুবক মানসিকভাবে অসুস্থ ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে । অপরদিকে গোটা ঘটনা খতিয়ে দেখছে রেল পুলিশ।
