২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন, যার মূল লক্ষ্য ছিল—
বয়স্ক, অসহায় এবং শারীরিকভাবে অক্ষম নাগরিকদের বাড়িতে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ।
তবে কেন্দ্রের দাবি, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বিতরণ করা খাদ্যশস্য রাজ্য নিজস্ব নিয়মে বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারে না। জাতীয় পর্যায়ে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ কার্যকর হওয়ার পর এই প্রকল্প আইনগতভাবে অসঙ্গত—এমনটাই কেন্দ্রের যুক্তি।
এই প্রেক্ষিতে খাদ্যমন্ত্রকের ডিরেক্টর সীতারাম মিনা ২৭২ পৃষ্ঠার একটি বিস্তারিত পিটিশন জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে। সেখানে শুধু প্রকল্প বন্ধের আবেদনই নয়, রাজ্যের বিরুদ্ধে আর্থিক জরিমানার দাবিও জানানো হয়েছে।
এদিকে, দু’ বছর ধরে এই প্রকল্প পরিচালনা করতে গিয়ে রেশন ডিলাররা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বাড়িতে খাদ্য পৌঁছানোর পথে চাল-গম নষ্ট হলেও তার ক্ষতিপূরণ মিলেনি বলে অভিযোগ করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তবুও তারা মানবিকতার খাতিরে পরিষেবা চালিয়ে গেছেন।
আগামী বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি নির্ধারিত হয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকদের মতে, অন্ধ্রপ্রদেশ ও দিল্লিতে একই প্রকল্প বাতিল হওয়ার পর এবার সেই চাপ বাংলার দিকেও স্পষ্টভাবে এগোচ্ছে। ফলে রাজ্য সরকারের কাছে এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
News Sources :- https://dhunt.in/12wOPP
