জানা গিয়েছে,ধৃত কয়েক বছর ধরে শিলিগুড়ি শহরজুড়ে একটি খাদ্য সরবরাহ সংস্থার ফুড ডেলিভারি বয়ের কাজ করতো। ফুড ডেলিভারি আড়ালেও ছক কষতো মাদক হাতবদলের । মঙ্গলবার সন্ধ্যায় সেই মতো বিপুল পরিমাণে ব্রাউন সুগার নিয়ে হাতবদলের উদ্দেশ্যে খড়িবাড়ির আসছিল সে।
গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় ওঁতপেতে বসেছিল খড়িবাড়ি থানার পুলিশ। ধৃত ফুড ডেলিভারি বয় ডুমরিয়া এলাকায় প্রবেশ করতে আটক করে তল্লাশি চালিয়ে ফুড ডেলিভারির বাক্স থেকে মেলে প্রায় ১ কেজি ১৮ গ্ৰাম ব্রাউন সুগার।
মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্ৰেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম সুজিত হাজদা , সে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা। ধৃতকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে কোথাও এই মাদক হাতবদলের ছক ছিল? আরো কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ।
Food Delivery Boy,
Drug Smuggling,
Brown Sugar Seizure,
Kharibari Police,
Dumria Area,
Siliguri News,
NDPS Act,
Drug Racket,
Police Raid,
Arrest,
Khoribari,
#DrugBust #BrownSugar #FoodDeliveryBoy #KharibariPolice #Siliguri #PoliceAction #DrugRacket #NDPSAct #BreakingNews #WestBengal #CrimeNews #RKDSiliguri #RKD #RojKhabarDuniya
