উদ্ধার হওয়া মহিষগুলির আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোররাতে বাংলা-বিহার সীমান্ত লাগোয়া চক্করমারি এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল খড়িবাড়ি থানার পুলিশ। সেই সময় সন্দেহজনকভাবে একটি ট্রাককে আটকানো হয়।
ট্রাকের চালক নূর মোহমত আলীকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর পুলিশ ট্রাকটি তল্লাশি চালালে তার ভেতরে লুকিয়ে রাখা ১৮টি মহিষ উদ্ধার হয়। মহিষগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক তা দেখাতে পারেননি।
এরপরই ট্রাকটি বাজেয়াপ্ত করে মহিষ সহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়। ধৃত নূর মোহমত আলীর বাড়ি আসামে। পুলিশ জানিয়েছে, পাচারের উদ্দেশ্যে বিহার থেকে ওই মহিষগুলি আসামে নিয়ে যাওয়া হচ্ছিল।
এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া মহিষগুলিকে স্থানীয় খুয়ারে পাঠানো হয়েছে। ধৃত চালককে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। খড়িবাড়ি থানার পুলিশের এই তৎপরতায় একটি বড়সড় আন্তঃরাজ্য পাচার চক্রের পর্দাফাঁস হলো বলে মনে করা হচ্ছে।
খড়িবাড়ি,
মহিষ পাচার,
বাংলা-বিহার সীমান্ত,
আন্তঃরাজ্য পাচার চক্র,
খড়িবাড়ি থানা,
পুলিশ অভিযান,
নাকা চেকিং,
মহিষ উদ্ধার,
ট্রাক আটক,
নূর মোহমত আলী,
শিলিগুড়ি মহকুমা আদালত,
আসাম,
বিহার,
গবাদি পশু পাচার,
সীমান্ত এলাকা,
পুলিশি তৎপরতা,
#খড়িবাড়ি #মহিষপাচার #বাংলাবিহারসীমান্ত #পুলিশঅভিযান #আন্তঃরাজ্যপাচার #গবাদিপশুপাচার #KhariBari #BuffaloSmuggling #BorderCrime #PoliceAction #SmugglingBusted #Siliguri #BanglaNews #khoribari #RKDSiliguri #RojKhabarDuniya #BreakingNews
