গত মঙ্গলবার রাতে পানিট্যাঙ্কির গন্ডগোল জোতে এক বাড়িতে অভিযান চালিয়ে ৩০৬ গ্ৰাম ব্রাউন সুগার সহ সাদিকা খাতুন নামে এক মহিলা মাদক কারবারিকে গ্ৰেফতার করেছিল খড়িবাড়ি থানার পুলিশ।
ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে পানিট্যাঙ্কির অন্যতম মাদক পান্ডা লেবুয়া ওরফে হলধর বর্মনের নাম পায় পুলিশ।
গতকাল মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত লেবুয়াকে গৌরসিংজোত থেকে গ্ৰেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ।
ধৃত এর আগেও মাদক কারবারে অভিযোগে গ্ৰেফতার করেছিল পুলিশ।গ্যারেজে আড়ালে একাধিক পেটলারের ব্রাউন সুগার সাপ্লাই চেইন বানিয়ে ফুলেফেঁপে উঠেছে সে।
ধৃত সাদিকার কাছ থেকে উদ্ধার মাদক লেবুয়া বিক্রির উদ্দেশ্যে দিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। অপরদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মাদক পাচার,
ব্রাউন সুগার,
পানিট্যাঙ্কি,
খড়িবাড়ি,
খড়িবাড়ি থানার পুলিশ,
সাদিকা খাতুন,
গ্যারেজ সাপ্লাই চেইন,
পুলিশ অভিযান,
শিলিগুড়ি মহকুমা আদালত,
#DrugBust #BrownSugar #Panitanki #KharibariPolice #SiliguriNews #CrimeUpdate #DrugMafia #BreakingNews #WestBengalNews #IndiaCrime
