শিলিগুড়ি : বাগডোগরায় শুরু হল তিনদিবসীয় হাতি বন্ধু মেলা।মানুষ ও হাতির সংঘাত আটকানোর জেরে ফসলের ক্ষতি থেকে চাষীদের বাঁচানো একদিকে যেমন সম্ভব হয়েছে হাতির হানায় মৃত্যুর সংখ্যাও কমেছে।
বনকর্মীদের উৎসাহ বৃদ্ধি ও কৃষকদের ফসল নষ্টের পর খুশীতে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন জাম্বো গ্রুপের যৌথ সহযোগিতায় শুরু হল তিনদিনব্যাপী হাতি বন্ধু মেলা। এদিন বাগডোগরা বনদফতরের রেঞ্জে হাতি বন্ধু মেলার উদ্বোধন করেন ডিএফও।
সঙ্গে ছিলেন একাধিক আধিকারিকরা। হাতি উপদ্রব করা বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা স্টল সজ্জিত করার পাশাপাশি বনদফতরের সঙ্গে সম্পর্ক স্থাপন ও সচেতনতা বৃদ্ধি করা হয়। একইসঙ্গে ১৮জন বনকর্মীদের ভালো কাজের প্রশংসা করে সংবর্ধনা প্রদান করা হয়।
কার্শিয়াং বনদফতরের ডিএফও দেবেশ পান্ডে জানান হাতি ও মানুষের সংঘর্ষ এড়াতে ও একই সঙ্গে ধানের পাশাপাশি মৎস্য পালন, সবজি ও মৌমাছি পালনের প্রতি আগ্রহ বাড়িয়ে কৃষকদের সহায়তা করা
এবং বসতি বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের সংখ্যা কমায় হাতি নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে এই মেলা। এবছর এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে যা বিগত বছরের তুলনায় অর্ধেক। পাশাপাশি ফসল নষ্টেও লাভ হয়েছে। কৃষকদের উৎসাহিত করতেই এই মেলা।
Elephant Friend Fair, Bagdogra, Human–Elephant Conflict,
Elephant Conservation,
Farmer Protection,
Crop Damage Prevention,
Kurseong Forest Division,
Forest Department,
Wildlife Awareness,
Community Participation,
Sustainable Livelihood,
Beekeeping,
Fisheries,
Organic Farming,
Jumbo Group,
DFO Debesh Pandey,
#ElephantFriendFair #Bagdogra #HumanElephantConflict #ElephantConservation #WildlifeProtection #FarmerSafety #CropProtection #KurseongForestDivision #ForestDepartment #CommunityAwareness #SustainableFarming #Coexistence #SaveElephants
