অভিযোগ, গত কয়েক মাস ধরেই দুয়ারে রেশন ক্যাম্পে পর্যাপ্ত রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে না। সময় না জানিয়ে নিজের ইচ্ছে মত রেশন সামগ্রী দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিন বাঞ্ছাভিটায় শুধু আটা দেওয়া হলেও চাল সহ অন্যান্য সামগ্রী দেওয়া না দেওয়ায় রেশন ডিলারকে সন্ধ্যা পর্যন্ত আটকে বিক্ষোভ দেখান গ্ৰামবাসীরা।
পরবর্তীতে সরকারি চালের পরিবর্তে কেনা চাল প্রদান করা হলে বিক্ষোভ ঘনীভূত হয়। খবর পেয়ে ব্লক খাদ্য সরবরাহ পরিদর্শক ও খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে খাদ্য পরিদর্শকের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় উপরোক্তারা।
উপরোক্তাদের দাবি, গত কয়েক মাস ধরেই পর্যাপ্ত সামগ্রী দেওয়া হচ্ছে না। শুধু আটা দিয়েই মাসের পর মাস ঘোরানো হচ্ছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক দাবি জানান তারা। পাল্টা ভুল স্বীকার ডিলারের। তবে, গ্ৰামবাসীদের অভিযোগে ভিত্তিতে ঘটনাস্থলে রয়েছে।
অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্লক খাদ্য সরবরাহ পরিদর্শক অনিরুদ্ধ তরফদারের।
দুয়ারে রেশন,
খড়িবাড়ি,
বাঞ্ছাভিটা,
রেশন চাল,
রেশন ডিলার,
বিক্ষোভ,
খাদ্য দপ্তর,
সরকারি রেশন,
ব্লক খাদ্য সরবরাহ পরিদর্শক,
অনিরুদ্ধ তরফদার,
#দুয়ারে_রেশন #রেশন_সংকট #খড়িবাড়ি #বাঞ্ছাভিটা #রেশন_ডিলার #গ্রামবাসীদের_বিক্ষোভ #খাদ্য_দপ্তর #সরকারি_রেশন #WestBengalNews
