এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে। জানা গিয়েছে, বিহারে মদ পাচারের খবর আসে আবগারি দফতরের কাছে। সেইমত নাকা তল্লাশি শুরু করে নকশালবাড়ি ও বাগডোগরা আবগারি দফতর।
এই অবস্থায় একটি লরি আচমকাই নাকা তল্লাশি দেখতে পেয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ট্রাকটির পিছু ধাওয়া করে আটক করা হয়। ট্রাকটি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিভিন্ন নামী কোম্পানির মোট ৩৫৪০ বোতল অবৈধ বিদেশি মদ।
ঘটনায় বৈধ নথিপত্র দেখাতে না পারায় সমস্ত মদ বাজেয়াপ্ত করে আবগারী দফতর। ঘটনায় ট্রাক চালক রোশন কুমারকে গ্রেফতার করা হয়েছে। ধৃত বিহারের বৈশালীর বাসিন্দা। পাশাপাশি অবৈধ মদ পাচারে ব্যবহৃত ট্রাকটিও বাজেয়াপ্ত করেছে আবগারী দফতর।
আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। আবগারী বিভাগের বাগডোগরা রেঞ্জের ডেপুটি আবগারী কালেক্টর হর্ষত শাহীন জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সিকিম থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ রাজস্ব ফাঁকি দিয়ে বিহারে পাচারের পরিকল্পনা ছিল।
সেই মতো অভিযান চালানো হয়। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে দুধিয়া এলাকায় গাড়ি বদল করে লরিতে মদগুলি চাপিয়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া মদগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৭ লক্ষ টাকা এবং লরি সমেত ৯১ লক্ষ টাকা। ইতিমধ্যে এই পাচার চক্রের সঙ্গে আরো কে বা কারা জড়িত তার তদন্তে আবগারী দফতর।
Bihar liquor smuggling
Illegal liquor seizure
Excise Department operation
Bihar–West Bengal border
Kharibari border area
Bhajanpur checkpoint
Sikkim liquor smuggling
Revenue evasion case
Excise raid
Illegal foreign liquor
Truck seized
Liquor prohibition in Bihar
Smuggling network investigation
Bagdogra Excise Range
Naxalbari Excise Department
Siliguri Sub-Divisional Court
Arrest of truck driver
Cross-border smuggling
Enforcement operation
Law and order
#LiquorSmuggling #IllegalLiquor #ExciseDepartment #BiharProhibition #SmugglingBusted #ExciseRaid #BorderCrime #WestBengalNews #BiharNews #SikkimToBihar #CrimeNews #LawEnforcement #RevenueEvasion #LiquorSeizure #TruckSeized #PoliceAction #BreakingNews #IndianNews #SmugglingNetwork
