জানা গিয়েছে, এদিন রাতে নক্সালবাড়ি-রথখোলা রাজ্যে সড়কে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হলে আটক করে তল্লাশি চালালে শার্টের ভেতর থেকে উদ্ধার হয় ১০০ গ্ৰাম ব্রাউন সুগার এবং হাতে থাকা ব্যাগের ভেতর থেকে মেলে ১৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ।
পরে মাদক কারাবরের অভিযোগে অভিযুক্তকে গ্ৰেফতার করে নক্সালবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতের নাম সঞ্জয় সাহানি (৪০), সে পানিট্যাঙ্কির গৌরসিং জোতের বাসিন্দা । অভিযুক্ত সঞ্জয় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত।
অভিযুক্তের স্ত্রীকেও মাদক কারবারের অভিযোগ গ্ৰেফতার করেছিল পুলিশ। নক্সালবাড়িতে হাতবদলের ছক ছিল ধৃতের বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদলতে তোলা হবে।
#DarjeelingDistrictPolice #ZeroTolerance #AntiDrugOperation #DrugFreeBengal #Naxalbari #DrugSmuggling #BrownSugarSeizure #CoughSyrupSeizure #PoliceAction #CrimeNews #LawAndOrder #WarOnDrugs #DrugBust #BreakingNews #WestBengalPolice
