হাতির আতঙ্কে পড়ুয়াদের পাশে বনদপ্তর, নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা
দার্জিলিং: আজ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ২০২৬। দার্জিলিং জেলায় চলতি বছরে মোট ৪১টি পরীক্ষা কেন্দ্রে বসেছে ১৭,৫০০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৭,৫১০ জন ছাত্র এবং ৯,৯৯০ জন ছাত্রী রয়েছেন।
হাতি-প্রবণ এলাকায় কড়া বনদপ্তরের টহল
কার্শিয়াং ডিভিশনের একাধিক জঙ্গল এলাকায় বর্তমানে বুনো হাতির গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। ফলে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বনদপ্তরের তরফে। হাতি-প্রবণ এলাকাগুলিতে চলছে নিয়মিত টহলদারি ও নজরদারি।
বনকর্মীদের তত্ত্বাবধানে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত
কার্শিয়াং ডিভিশনের পানিঘাটা রেঞ্জ, টুকরিয়াঝাড় ও বাগডোগরা রেঞ্জের বনঘেঁষা এলাকা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বনকর্মীদের তত্ত্বাবধানে বাসের মাধ্যমে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের আবার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।
খুশি পরীক্ষার্থী ও অভিভাবকরা
বন্যপ্রাণীর আতঙ্কের মধ্যেও পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো বনদপ্তরের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। নিরাপত্তা নিশ্চিত হওয়ায় মানসিক চাপ ছাড়াই পরীক্ষা দিতে পারছেন পড়ুয়ারা।
দার্জিলিং মাধ্যমিক পরীক্ষা, Madhyamik Exam 2026, Darjeeling Madhyamik News, হাতির আতঙ্ক, বনদপ্তর টহল, Kurseong Division, Forest Department West Bengal,
