নকশালবাড়ির খালপাড়ার ঘটনা! জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নাকশাল বাড়ি থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে নাকশালবাড়ির খাল পাড়াতে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ,১১ গ্রাম ব্রাউন সুগার সহ প্রায় ১ লক্ষ ১২ হাজার নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
পরে মাদকারবারের অভিযোগে অভিযুক্ত বাড়ির মালিক সুনীল সিং ওরফে সোনুয়াকে গ্ৰেফতার করে নক্সালবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ ।
ধৃত সুনীলকে এর আগেও মাদক কারবারের অভিযোগে গ্ৰেফতার করা হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মুদিখানার দোকানের আড়ালে মাদক কারবার চলত বলে পুলিশ সূত্রে খবর।
ধৃতকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। অপরদিকে ,নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের এলাকায় মাদক কারবারির গ্রেপ্তারের ঘটনায় প্ৰশ্ন উঠতে শুরু করেছে।
Naxalbari Drug Bust,
Grocery Shop Drug Racket,
Police Raid Naxalbari,
Cough Syrup Seizure,
Brown Sugar Recovery,
Cash Seizure,
Drug Trafficking Case,
Siliguri Subdivisional Court,
Repeat Drug Offender,
West Bengal Crime News,
Anti-Drug Operation,
Narcotics Arrest,
Illegal Drug Trade,
Police Crackdown,
#Naxalbari #DrugBust #PoliceRaid #DrugTrafficking #BrownSugar #CoughSyrupSeizure #WestBengalCrime #CrimeNews #PoliceAction #Narcotics #Siliguri #BreakingNews #IllegalTrade #DrugFreeIndia #LawEnforcement
