খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির ঘটনা। জানা গিয়েছে, গতকাল সকালে সীমান্তে পারাপারের সময় ওই ২ মহিলার নথি খতিয়ে দেখলে এসএসবির সন্দেহ হয় । পাসপোর্টে ইমিগ্রেশন স্ট্যাম্পে গরমিল দেখে সীমান্ত থাকা ইমিগ্রেশন দফতরে তথ্য মেলালে এই দুই নামে কোনো স্ট্যাম্প ইস্যু করেননি কর্তৃপক্ষ।
এরপর ওই ২ মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে জাল ইমিগ্রেশন স্ট্যাম্পে বিষয়টি স্বীকার করে। রাতে সরকারি স্ট্যাম্প জাল এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অভিযোগে ওই দুই থাই মহিলাকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।
ধৃতরা হল পিমচানোক কেটলা ও চিনতারা বুদ্ধাফং , দুজনেই থাইল্যান্ডের বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।গোটা ঘটনায় আরো কারা জড়িত তার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ
