ভারত থেকে নেপালে যাওয়ার পথে থাইল্যান্ডের মহিলা ও চার চাকার গাড়ির চালক গ্রেফতারের ঘটনায় এবার গ্রেফতার হল ইমিগ্রেশনের প্রাক্তন ওসি রবি দিয়ালি! জানা গিয়েছে সীমান্তে পারাপারের আগে নথিপত্র যাচাই করে এসএসবি।
এতেই ২ মহিলার সিলমোহর দেখে সন্দেহ তৈরি হলে পরবর্তীকালে অভিবাসন দফতরে খোঁজখবর করে জাল সিলমোহরের প্রমাণ পেয়েই গ্রেফতার করা হয় দুই থাইল্যান্ডের মহিলাকে। অন্যদিকে এই থাই মহিলাকে সহায়তা করার চার চাকার চালককেও গ্রেফতার করা হয়।
এই ঘটনায় এক চক্রের হদিস পেয়ে পুলিশ জিতেন্দ্র মেহেরা নামে রাজস্থানের মূল অভিযুক্তকে খোঁজ শুরু করেছে। এই অবস্থায় গোটা ঘটনায় এই চক্রে ইমিগ্রেশনের দফতরের প্রাক্তন ওসি রবি দিয়ালির নাম পায় পুলিশ। অবশেষে পুলিশের জালে ইমিগ্রেশনের প্রাক্তন ওসি রবি দিয়ালি।
এই চক্রের চক্রীদের সহায়তা করার অভিযোগে রয়েছে ধৃত প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে ৩দিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ। অন্যদিকে ফাঁসানো হচ্ছে মত ধৃতের।
