উপপ্রধান হয়ে গেলেন প্রধান! নকশালবাড়ির আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত প্রধান হলেন তৃণমূলেরই সঞ্জিত মাহাতো। আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে কাজ করার পর আজ আস্থা ভোটে প্রধান হন তিনি।
২০২২ সালে ২১ আসন বিশিষ্ট আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে ১১ টি আসন তৃণমূল কংগ্রেসের, ৭টি কংগ্রেস, দুটি বিজেপি এবং একটি আদিবাসী বিকাশ পরিষদ জয়ী হয়। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বোর্ডে প্রধান হন তৃণমূলের সঞ্জীব সিনহা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই গত ২৫শে মে অনাস্থা পেশ করে আপার বাগডোগরার ১৩ জন পঞ্চায়েত সদস্য।
তৃণমূল বোর্ড ভাঙতে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস সদস্যরা নকশালবাড়ি বিডিওর কাছে অনাস্থা পেশ করে। পরবর্তীতে ৫ই জুন পদত্যাগ করেন আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা। আজ আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন ছিল।
২১ জনের এই বোর্ডে ১৯ জন বোর্ডের সদস্যদের উপস্থিতি থেকে ১৯ টিই ভোট পেয়ে প্রধান হিসেবে নির্বাচিত করেন তৃণমূল কংগ্রেসেরই আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জিত মাহাতোর দিকে। সমর্থন করেন বিজেপি ও কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরাও। আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী লক্ষ্মী সিনহা থাপা জানান ,
আশাবাদী রয়েছি কাজ হবে না হলে আগামীতে পুনরায় অনাস্থা আনা হবে। পাশাপাশি বিজেপির হো চি মিন নগরের পঞ্চায়েত সদস্য সুজাতা ইন্দর জানান, আমরা বিজেপির ২ পঞ্চায়েত সদস্য নব নির্বাচিত প্রধানকে সমর্থন জানিয়েছি। কাজ হবে বলেই আশাবাদী। অন্যদিকে সকলকেই নিয়ে কাজ করতে চান নতুন প্রধান সঞ্জীত মাহাতো।
