অস্থায়ী সেতু ভেঙে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য সরকারের নির্দেশে অস্থায়ী সেতু মেরামতের কাজ শুরু করে পূর্ত দফতর! এবার সেই ক্ষতিগ্রস্ত হিউমপাইপের জায়গায় ১ মিটার চওড়া ও ৩৪ মিটার লম্বা স্টিল ব্রিজ করা হবে! একই ভাবে অস্থায়ী সেতুর পাশে তৈরি সেনাবাহিনী উদ্যোগে হচ্ছে বেইলী সেতু!
সাড়ে ৩ মিটার চওড়া ও ৫৮ মিটার লম্বা বেইলী সেতু নির্মাণ হবে যা আগামী ৭ দিনের মধ্যে হবে বেইলী সেতুর কাজ শেষ হবে। বালাসন নদীতে নতুন সেতু ও অন্যান্য কাজ পরিদর্শন করেন পূর্ত দফতরের সেক্রেটারি অন্তরা আর্চার্য ও জেলাশাসক হরিশঙ্কর পানিকর!
এই অবস্থায় দ্রুত স্বাভাবিক হোক শিলিগুড়ি ও মিরিক যোগাযোগ চাইছেন স্থানীয়রা। সূত্রে খবর আজ সন্ধ্যার মধ্যেই স্টিলের সেতুর কাজ শেষ হলে দুধিয়ার বালসন নদীর ওপর দিয়ে হাঁটাপথে শুরু হবে মিরিক ও শিলিগুড়ি যাতায়াত।
