স্মারকলিপিতে সরকারি জমি দখল ও অবৈধ বিক্রি অবিলম্বে বন্ধ করা, অবৈধ প্লটিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ, নদীপাড়ে বালু ও পাথর মজুত এবং অবৈধ পরিবহণ রোধ, ভূমি ও ভূমি রাজস্ব দফতরে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ,
খতিয়ান পেতে অতিরিক্ত অর্থ আদায় রুখতে কার্যকর পদক্ষেপ এবং ভূমিহীনদের দ্রুত জমির পাট্টা প্রদানের দাবি জানানো হয়। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার তপশিলি মোর্চার সভাপতি মনীষা সরকার বলেন,
“সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যার কথা বিবেচনা করেই এই দাবিগুলি প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। প্রশাসন বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেই আমরা আশাবাদী।
দাবিগুলির দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ভূমি সংক্রান্ত অনিয়ম রোধ এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত হবে বলেও আশা প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্ব।
