ফাঁসিদেওয়া : পোল্ট্রি ফার্মের ভেতর থেকে সদ্যজাত এক বণ্য শাবক উদ্ধার! ফাঁসিদেওয়ার ঘোষপুকুর রেঞ্জের দানাগছ এলাকার সদ্যজাত বণ্য শাবক উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি।
বাগডোগরা ও ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা শনিবার শাবকটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারিতে পাঠিয়েছে। বনবিভাগ সূত্রে খবর এই শাবকটি চিতাবাঘ না ভাব বিড়াল তা পরিস্কার করে বোঝা যাচ্ছে না।
শরীরের কালো ডেরাকাটা থাকলেও বয়স বাড়লে স্বাভাবিক চেহারার আসবে এই বণ্য শাবকটির। বাগডোগরা রেঞ্জার সোনম ভুটিয়া জানান, শাবকটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে।
পোল্ট্রি ফার্মের শাবক উদ্ধার হওয়ায় শাবককের মা আসলে লোকালয়ে আতঙ্কের পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকে নজর রাখা হয়েছে।
