শিলিগুড়ি : ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে, গ্রুপ ডি চাকরিতে যোগ দিতে এসে, ধরা পড়লো এক প্রতারক। ঘটনার জেরে মেডিকেল কলেজে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। দের লক্ষ টাকায় নিয়োগ পত্র কিনেছিল বলে স্বীকারোক্তি অভিযুক্ত এর।
জানা গেছে মুস্তাক আলী নামে রায়গঞ্জের ২৫ বছরের ওই যুবক, এদিন উত্তর বঙ্গ মেডিকেল কলেজে, গ্রুপ ডি পদে চাকরিতে যোগ দিতে আসে। তাঁর সঙ্গে ছিল তারই এক আত্মীয় নাম ইমরান আলী। তাঁদের হাতে ছিল স্বাস্থ্য দপ্তরের একটি নিয়োগপত্র। এবং তা অধ্যক্ষের কাছে জমা দিতেই, সন্দেহের সৃষ্টি হয়।
কারণ নিয়োগপত্রের শেষে যে সই ছিল তা জাল। সেইসঙ্গে এই ধরনের নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের পোর্টালে আপলোড হয়। তা না হওয়ায় অধ্যক্ষের সন্দেহ হয়, এবং তাদেরকে আটকে রেখে, মেডিকেল ফাঁড়ির পুলিশকে খবর খবর দেন অধ্যক্ষ।
সাথে সাথে পুলিশ অধ্যক্ষের দপ্তর থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। পুলিশী জেলায় তারা স্বীকার করেছে দেড় লক্ষ টাকা খরচ করে এই নিয়োগপত্র তারা পেয়েছেন। তবে এর মূলে কে রয়েছে তা তদন্ত কোরে দেখা হচ্ছে।
শুক্রবার ধৃত দুজনকে আদালতে তোলা হবে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডাক্তার ইন্দ্রজিৎ সাহা জানান ভুয়ো নিয়োগ পত্র নিয়ে এসে চাকরি হাতানোর চেষ্টা করছিল এক যুবক। পুলিশে র হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে এর চাইতে বেশি কিছু বলা যাবে না।
