নকশালবাড়ি : মাদক সহ গ্রেফতার হল ২ যুবক! নকশালবাড়ির কলাবাড়ি জঙ্গল সংলগ্ন এলাকায় বনদফতরের
সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ যুবককে আটক করে তল্লাশি চালিয়ে ২৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে।
ঘটনায় গ্রেফতার করা হয় স্যামুয়েল রিসান্ত সিং ও অনিমেষ ছেত্রীকে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনায় একটি স্কুটি আটক করেছে পুলিশ। উদ্ধার মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।
