খড়িবাড়ি : খড়িবাড়িতে নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেফতার এক যুবক! খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে পুলিশের অভিযানে ১৫০ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেফতার ১ ! ধৃতের নাম মহম্মদ আরিব, বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ি থানার পুলিশ বাংলা বিহার সীমান্তের সিঙ্গিয়াজোতে একটি বাইক আটক করে তল্লাশি চালিয়ে ১৫০টি নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়।
ধৃতকে খড়িবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ। ধৃত বিহার থেকে বাইকে করে নিষিদ্ধ কাফ সিরাপ হাতবদলের জন্য এসেছিল। ঘটনায় একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। আগামীকাল ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
