নাকশালবাড়ি : চা শ্রমিকদের ন্যূনতম মজুরি, মহিলা শ্রমিকদের কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ, বকেয়া গ্র্যাচুইটি, পি,এফ, সর্বনাশা শ্রম কোড বাতিল, জমির অধিকার, চা বাগানের জমি হস্তান্তরের বিরুদ্ধে, নূন্যতম পেনশন ১০ হাজার টাকা ও আগামী ৯ ই জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ নকশালবাড়ি চা বাগান,
মেরি ভিউ চা বাগান, বেলগাছি চা বাগান ও বিজয়নগর চা বাগানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দার্জিলিং ডিস্ট্রিক্ট চিয়া কামান মজনুর ইউনিয়ন এবং জয়েন্ট ফোরামের পক্ষ থেকে বাগানে বাগানে এক ঘন্টার গেট মিটিং এবং নয় জুলাই শ্রমও কোড বাতিলের দাবী জানিয়ে বাগান ম্যানেজারদের কাছে দাবি পত্র তুলে দেওয়া হয়।
এছাড়া স্ট্রাইক নোটিশ দেওয়া হয়েছে। জেট মিটিং গুলিতে বক্তব্য রাখেন রাজু সরকার, বিকাশ চক্রবর্ত্তী, অরুন বারা, রথীন মুখার্জী, বিজয় কুজুর আশারু খেরোয়ার, বিনোদ প্রধান শালকূ উড়াও, সুবীর পাল, প্রণব ভট্টাচার্য এবং জাকির হুসেন । এই সময়কালে টি টুরিজম এলাইড বিজনেস পলিসি নামে 30% জমি অধিগ্রহণের যে বক্তব্য রাজ্য সরকারের থেকে দেওয়া হয়েছে তার তীব্র ভাষায় প্রতিবাদ জানানো হয়।
যা শ্রমিকদের বসবাসের জন্য as is where is ভিত্তিতে চা শ্রমিকদের বসবাসের জমির অধিকার রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে এই দাবিও জানানো হয়। এছাড়া সভা গুলিতে ইসরাইল ইরান যুদ্ধ বন্ধ করার দাবি উঠে আসে এবং প্যালেস্টাইনের উপরে ইজরাইলের নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানানো হয়।
এ ছাড়া সম্প্রতি কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল জয়ী হওয়ার পরে উল্লাসের নামে বোমাবাজিতে ১২ বছরের বালিকা তামান্নার হত্যার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। এছাড়া আর এস এস বিজেপি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এবং সমকোড প্রত্যাহারের দাবিতে আগামী ৯ই জুলাই "বাগান ছোড়ো রাস্তা পে চলো" শ্রমিকদের মধ্য থেকে এই স্লোগান উঠে এসেছে।
