Breaking News

Breaking News
Loading...

 

তালাবন্ধ পঞ্চায়েত সমিতির কমিউনিটি টয়লেট ! দুর্ভোগে ব্যবসায়ীরা!

খড়িবাড়ি : তালাবন্ধ পঞ্চায়েত সমিতির কমিউনিটি টয়লেট ! দুর্ভোগে ব্যবসায়ীরা! ২০২৩ সালে পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় ৫লক্ষ ৮৩হাজার টাকা ব্যায়ে খড়িবাড়ি বাজার এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের সুবিদার্থে কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ দেড় বছর পার হলেও এই শৌচাগারটির তালা খোলা হয়নি। এর ফলে এলাকার ব্যবসায়ী ও পথচারীরা চরম দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন। 

স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, খড়িবাড়ি বাজারের মুরগিহাটি সংলগ্ন এলাকায় কোনো সুলভ শৌচাগার না থাকায় দীর্ঘদিনের দাবি ছিল একটি কমিউনিটি টয়লেটের। সেই দাবি মেনেই ২০২৩ সালের শেষের দিকে পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে শৌচাগারটি নির্মাণ করা হয়। নির্মাণ কাজ শেষ হলেও, অজ্ঞাত কারণে আজ পর্যন্ত এর ব্যবহারিক সূচনা হয়নি তালা বন্ধ অবস্থায় রয়েছে। এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী জানান "ব্যবসার কাজে আমাদের দিনের বেশিরভাগ সময় এখানেই কাটাতে হয়। 

টয়লেট তৈরি হয়েছে দেখে আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু সেই আশায় জল ঢেলে দেওয়া হয়েছে। প্রাকৃতিক ডাক এলে আমাদের হয় বহু দূরে যেতে হয়, নয়তো চরম অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়।" মহিলা ব্যবসায়ীরা এই সমস্যায় আরও বেশি ভুক্তভোগী হচ্ছেন ।বিজেপির খড়িবাড়ি বুরাগঞ্জ মন্ডলের সভাপতি তরুণ সিংহ তিব্য অভিযোগ করে বলেন বর্তমান শাসক দল তৃণমূল শুধু কাজের পরিমাণ বাড়িয়ে তুলেছে কিন্তু কাজ গুলোর বাস্তবায়ন নিয়ে কোনো মাথাবেথা নেই।

এই কাজ থেকে হয়তো কাটমানি পেয়ে গেছে তাই আর মাথা বেথা নেই। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ জানান প্রায় দুবছর ধরে কমিউনিটি টয়লেট টি পড়ে রয়েছে । টেন্ডার করা হয়েছিল কেউ বিট না করায় সোচালয়টি খুলা সম্ভব হয়নি অতিদূত আমরা আবার টেন্ডার করে খুলার ব্যবস্থা করব।

Post a Comment

Roj Khabar Duniya is the country of most trusted Media House in Siliguri. Which brings to you every news related to regional, national and international 24 hours a day. So Subscribe on YouTube. Roj Khabar Duniya. and Follow on Facebook. Roj Khabar Duniya. Providing Indian News, World News, Breaking News, Festival News, Hindi News, Tech News, Education News, Travel News, Bangla News, Local News Video and Articles.

Previous Post Next Post