ভারত নেপাল সীমান্তের সীমান্ত পিলার নং ৯১ থেকে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৩.৩ কিলোমিটার ভেতরে খাইরমনিজোট থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। ধৃত ব্যক্তির নাম আত্তেট রায়। পিতার নাম: গজেন্দ্র নাথ রায়। ২৮ বছর বাংলাদেশী ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের পীরগঞ্জ থানা অন্তর্গত ঠাকুরগাঁও জেলায়।
তার হেফাজত থেকে বাংলাদেশের জাতীয়তা পরিচয় পত্র নেপালের সিম কার্ডসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছেআনুমানিক ৬ মাস আগে রায়গঞ্জ (ভারত-বাংলাদেশ সীমান্ত) এর কাছে এক অজ্ঞাত বাংলাদেশি এজেন্টের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।
বাংলাদেশে ধর্মীয় উৎপিরনের কারণে তিনি চাকরির জন্য খাইরমনি জোতে এসে অবস্থান করছিলেন এবং বিভিন্ন বাড়িতে কাজ করতেন। তিনি দাবি করেছেন যে তার কোনও অবৈধ কার্যকলাপের উদ্দেশ্য ছিল না, তিনি বলেছেন যে তার ভারতে আসার একমাত্র উদ্দেশ্য ছিল কর্মসংস্থান। আটক ব্যক্তিকে যথাযথ আইনের অধীনে আরও আইনি প্রক্রিয়ার জন্য পুলিশ খরিবাড়িতে হস্তান্তর করা হয়েছে।
