Breaking News

Breaking News
Loading...

 

মানব পাচার রুখতে সচেতনতার দীপ্ত শপথ শ্যামধন জোত বিদ্যালয়ে শিক্ষামূলক শিবির!

খড়িবাড়ি : ৩০শে জুলাই, বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে দার্জিলিং কোসি লোক মঞ্চের উদ্যোগে ও খড়িবাড়ি থানা, এসএসবি এবং বিএসএফ-এর সহযোগিতায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ে। 

নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মানব পাচার প্রতিরোধে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা গড়ে তোলা।

দার্জিলিং কোসি লোক মঞ্চের জেলা কো-অর্ডিনেটর রোশনি রায় জানান, আজকের দিনে চারিদিকে মানব পাচারের ঘটনা বাড়ছে।সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই সমস্যা আরও প্রকট। তাই আজকের মতো দিনে পড়ুয়াদের সচেতন করাই আমাদের লক্ষ্য। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দাস বলেন, আমাদের অজান্তেই নানা উপায়ে মানব পাচার ঘটে যাচ্ছে লোভ দেখিয়ে হোক কিংবা ভুল তথ্য দিয়ে। অনেক সময় পরিবারকেও কিছু না জানিয়ে শিশুরা বা কিশোর-কিশোরীরা ফাঁদে পড়ছে। এই সচেতনতামূলক কর্মসূচি তাদের আত্মরক্ষার জ্ঞান দেবে।

তিনি আরও জানান, পরবর্তী পর্যায়ে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্যও এই বিষয়টি নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হবে। কোনো অপরিচিত ব্যক্তি গ্রামে এলে বা বন্ধুত্ব পাতাতে চাইলে ছাত্রছাত্রীরা যেন সরাসরি পরিবার বা শিক্ষকদের জানান, সেই বার্তা বারবার তুলে ধরা হচ্ছে।

অনুষ্ঠানে মানব পাচারের ধরন, পাচারের পর ভুক্তভোগীদের ওপর ঘটে চলা নিষ্ঠুরতার বিবরণ এবং কীভাবে সচেতনতা ও সদিচ্ছা দিয়ে এই বিপদ প্রতিহত করা যায় তা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

Post a Comment

Roj Khabar Duniya is the country of most trusted Media House in Siliguri. Which brings to you every news related to regional, national and international 24 hours a day. So Subscribe on YouTube. Roj Khabar Duniya. and Follow on Facebook. Roj Khabar Duniya. Providing Indian News, World News, Breaking News, Festival News, Hindi News, Tech News, Education News, Travel News, Bangla News, Local News Video and Articles.

Previous Post Next Post