এই শিবিরে মোট ৭৪ জন রোগী চোখের সমস্যা নিয়ে চক্ষু চিকিৎসকের পরামর্শ নেন। তাদের মধ্যে ৬ জন রোগীকে ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয় এবং শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ের গাড়িতে তাদের নিয়ে যাওয়া হয় অপারেশনের জন্য।
শিবিরে উপস্থিত রোগীদের সুলভ মূল্যে চশমা প্রদান করা হয় এবং কিছু রোগীর সুগার লেভেল টেস্টও করা হয়।
এই ক্যাম্পে নক্সালবাড়ী থানার নতুন ওসি, মাননীয় শ্রী পুলক রায় মহাশয় নিজে উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে সভাপতি লায়ন বীরেন্দ্র মৃধা ওনাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন দেব প্রসাদ ভৌমিক, লায়ন প্রনব ঘোষ, লায়ন শ্যামল জোয়ারদার, লায়ন নরেন্দ্র প্রসাদ, লায়ন বানোয়ারি লাল মহেশ্বরী, লায়ন প্রহ্লাদ বিশ্বাস, লায়ন কৌশিক আচার্য এবং কৃষ্ণ দাস সহ অন্যান্য সদস্যরা।
লায়ন বীরেন্দ্র মৃধা জানান, আগামী ৩রা আগস্ট সাতভাইয়া C.A.D.C অফিসে আরও একটি ক্যাম্প হবে, যেখানে চক্ষু পরীক্ষার পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যার জন্যও ডাক্তারের পরামর্শ পাওয়া যাবে।
