খড়িবাড়ির বাঞ্চাভিটা এলাকায় এক শিশু রাস্তা পারপার করতে দেখে ব্রেকের বদলে অ্যাক্সেলেটারে পা পড়ে যাওয়ায় সজরে টোটোতে ধাক্কা মারে এবং রাস্তার বিপরীতে দাড়িয়ে থাকা লরিতে ঢুকে পরে! ছোটো চারচাক্কা গাড়ির এয়ারব্যাগ খোলায় প্রাণে বাঁচে চালক! ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আহত টোটো চালকে উদ্ধার করে খড়িবাড়ির হাসপাতালে নিয়ে আসে।
পরে আহত টোটো চালকের আশঙ্কা জনক অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক চালকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানায় পুলিশ।
